1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি মোরেলগঞ্জে ১০ম শ্রেনীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাইকগাছায় যুবকের আত্মহত্যা শ্যামনগরে স্বামীর গোপন অঙ্গ কাটার পর হাসপাতালে নিয়ে গেলেন স্ত্রী ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক ২ মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কালিয়ায় ছাত্রশিবিরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমš^য় করা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৫ সরকার ভুল পথে গেলে সোচ্চার হবেন নারী এমপিরাও: হামিদুর রহমান আযাদ

বিএনপি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা চেয়েছে, তত্ত্বাবধায়ক নয় : আসিফ নজরুল

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকার দাবি করেনি, বরং তারা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার নিশ্চয়তা চেয়েছে। বর্তমান সরকার সেই নিরপেক্ষতা বজায় রেখেই কাজ করে যাচ্ছে।’
আজ বুধবার (২২ অক্টোবর) আসিফ নজরুল বলেন, ‘বিএনপি শুধু বলেছে অন্তর্বর্তী সরকার যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে। তত্ত্বাবধায়ক ব্যবস্থার মতো কোনো দাবি তারা উত্থাপন করেনি।’
উপদেষ্টা পরিষদ ছোট করার বিষয়ে আলোচনার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের কোনো আলোচনা হয়নি।’
আইন উপদেষ্টা বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি; বরং অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ আচরণ আশা করেছে। বর্তমান সরকার সে অনুযায়ী নিরপেক্ষভাবেই কাজ করছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের কারণে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে কিছুটা সংশয় রয়েছে। তবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এগোলে সেই সংশয় কাটবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসনের সব কার্যক্রম এখন থেকে প্রধান উপদেষ্টা সরাসরি ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।
অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, এ বিষয়ে সেনাপ্রধানসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রশংসনীয়। তাদের সাবজেলে রাখার বিষয়টি সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত; এ নিয়ে আমার মন্তব্য করার সুযোগ নেই।
এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারকে এখনই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে। নির্বাচনের আগে প্রশাসনের নিরপেক্ষতা সম্পর্কে জনগণকে আশ্বস্ত করা জরুরি। পাশাপাশি সরকারের মধ্যে যদি দলীয় ব্যক্তি থেকে থাকেন, তবে তাদের অপসারণের দাবিও জানিয়েছে বিএনপি।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।