1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : আগামী তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)। শুক্রবার (২৪ অক্টোবর) সর্বশেষ আপডেটে তারা বলেছে, সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী ২৬ অক্টোবর গভীর নিম্নচাপে এবং পরেরদিন ২৭ অক্টোবর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। যা ঘূর্ণিঝড় মন্থা নামে পরিচিত হবে।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে সাগর উত্তাল ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রচন্ড বেগে ঝড়ো বাতাসও বইবে।
ঘূর্ণিঝড় মন্থার নাম দিয়েছে থাইল্যান্ড। থাই ভাষায় এর অর্থ ‘সুন্দর ফুল’। ভারত মহাসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সেগুলোর নাম আগে থেকেই ঠিক করে রেখেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। পর্যায়ক্রমে এবার থাইল্যান্ডের দেওয়া নাম অনুসারে নতুন ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে।
উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে বিশ্ব আবহাওয়া সংস্থার প্যানেলে রয়েছে ১৩টি দেশ। তারাই এ নামকরণগুলো করে। দেশগুলো হলো— বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া এ ঘূর্ণিঝড়ের কারনে শুক্রবার এক বিশেষ আবহাওয়া বুলেটিন প্রকাশ করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরতে না যেতে জেলেদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সৃষ্টি হতে যাওয়া এই ঘূর্ণিঝড়টি ভারতে অন্ধ্রপ্রদেশের দিকে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এটির প্রভাব বাংলাদেশেও পড়বে। এতে করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।