1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ঢাকায় জাকির নায়েকের সফর প্রসঙ্গে অবগত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : প্রথমবারের মতো বাংলাদেশে আসতে যাচ্ছেন ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক, আগামী ২৮ নভেম্বর তার ঢাকায় আসার কথা রয়েছে। সম্প্রতি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান তার এই সফরের কথা জানায়।
তবে তার সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন।
সাম্প্রতিক বিষয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ড. জাকির নায়েকের ঢাকায় আসার বিষয়টি সাংবাদিকদের কাছ থেকেই প্রথম শুনেছেন বলেও এ সময় উল্লেখ করেন তৌহিদ হোসেন।
এদিকে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক সংস্থার বিষয়ে তিনি বলেন, নির্বাচনকালে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণের বিষয়টি দেখভাল করবে নির্বাচন কমিশন, অহেতুক বিতর্ক তৈরি করবে এমন কাউকে আনতে চায় না সরকার।
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে বন্ধুরাষ্ট্রগুলোর কোনও সংশয় নেই বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।
এছাড়া, বেইজিংয়ের সাথে ঢাকার সম্পর্ক নিয়ে তৌহিদ হোসেন বলেছেন, চীনের সাথে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রসহ অন‍্য দেশের উদ্বেগের কোনও কারণ নেই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।