1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ঢাকায় ভিসা আবেদনকারীদের সতর্ক করল জার্মান দূতাবাস

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঢাকায় জার্মানির ভিসা আবেদনকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাস।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ সতর্ক বার্তা দেয়া হয়েছে।
দূতাবাস জানিয়েছে, সম্প্রতি কিছু পক্ষ নিজেদের দূতাবাস হিসেবে পরিচয় দিয়ে ভিসাপ্রার্থীদের কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা করছে। আবেদনকারীরা যেন কোনো ধরনের তথ্য পাঠানোর আগে সর্বদা প্রেরকের ই-মেইল ঠিকানা ভালোভাবে যাচাই করেন।
প্রতিষ্ঠানটি জানায়, যদি নিশ্চিত না হন যে ই-মেইলটি আসলেই দূতাবাস বা কনস্যুলার সার্ভিসেস পোর্টালের বৈধ ঠিকানা কি না, তাহলে দূতাবাসের ওয়েবসাইটে থাকা যোগাযোগ ফর্মের মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, কনস্যুলার সার্ভিসেস পোর্টাল থেকে শুধু স্বয়ংক্রিয়ভাবে ই-মেইল পাঠানো হয়, যেখানে জানানো হয় যে পোর্টালে নতুন কোনো বার্তা এসেছে। তবে ই-মেইলের মাধ্যমে ভিসা আবেদনের কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয় না, স্পষ্ট করেছে জার্মান দূতাবাস।
এর আগে ঢাকার জার্মান দূতাবাস সব ভিসা আবেদনকারীকে এমন প্রতারক এজেন্টদের সম্পর্কে সচেতন থাকার অনুরোধ করছে, যারা আবেদন জমা এবং প্রক্রিয়াকরণে সহায়তার দাবি করে। ভিসার প্রয়োজনীয়তা সম্পর্কে সঠিক তথ্যের জন্য দূতাবাস তাদের নিজস্ব ওয়েবসাইট অথবা তাদের অফিসিয়াল পরিষেবা প্রদানকারী ভিএফএস’এর ওয়েবসাইট দেখার অনুরোধ করেছে সংস্থাটি।
দূতাবাস স্পষ্ট করে দিয়েছে যে, তারা কোনো ভিসা সহায়তা এজেন্টের সঙ্গে সম্পর্কিত নয়। প্রক্রিয়াটিতে সহায়তা করার জন্য এজেন্ট নিয়োগ করা আইনত বৈধ হলেও, এটি কোনোভাবেই অপরিহার্য নয়। দূতাবাস উচ্চ ফির বিনিময়ে কাজের অনুমতি বা অন্যান্য ভিসা সম্পর্কিত নথিপত্র দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া এজেন্টদের ওপর বিশ্বাস না করার জন্য আবেদনকারীদের প্রতি আহ্বান জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।