1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

কনুইকাণ্ড: সেই সাংবাদিককে বুকে টেনে নিলেন বিএনপি নেতা সালাম

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : কনুই দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সাংবাদিক মোদাব্বের হোসেনকে বুকে টেনে নিলেন। সামাজিক মাধ্যমে কনুই দিয়ে আঘাত করার ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি প্রথমে ফোনে দুঃখ প্রকাশ করেন। পরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক মোদাব্বের হোসেনের সঙ্গে দেখা করে তাকে বুকে টেনে নেন।
আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের নিচতলায় সাংবাদিক মোদাব্বেরকে বুকে টেনে নেন তিনি। এ সময় কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।
গত শনিবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক অনুষ্ঠানের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাড়িতে ওঠার সময় পাশে দাঁড়িয়ে থাকা সিনিয়র সাংবাদিক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোদাব্বের হোসেনকে কনুই দিয়ে ধাক্কা দেন আবদুস সালাম।
রোববার (২ নভেম্বর) ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই মন্তব্য করছেন, একজন মুক্তিযোদ্ধা ও সিনিয়র নেতার কাছ থেকে এমন আচরণ শোভনীয় নয়।
ভিডিওটি ছড়ানোর পর বিএনপি নেতার এমন আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে নেতাকর্মী ও সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এ ঘটনার জন্য আবদুস সালাম তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করেছিলেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, সামাজিক মাধ্যম বিষয়টা আসার পর আব্দুস সালাম সিনিয়র সাংবাদিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নিউজ এডিটর মোদ্দাবির ভাইয়ের সঙ্গে কথা বলছেন, দুঃখ প্রকাশ করেছেন। আমি নিজেও মোদ্দাবির ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন এত মানুষের ভিড়ে এরকম পরিস্থিতি হয়েছে।
শায়রুল কবির বলেন, সালাম ভাই সিনিয়র সাংবাদিক ভাইকে বলেছেন তিনি এ রকম পরিস্থিতির জন্য দুঃখিত। বিষয়টি ক্ষমা দৃষ্টিতে দেখার অনুরোধ করেছেন। জবাবে মোদ্দাবির ভাই উনাকে বলছেন আপনারা সিনিয়র নেতৃবৃন্দ এ ধরনের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে আরো সতর্ক থাকার চেষ্টা করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।