1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমš^য় করা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৫ সরকার ভুল পথে গেলে সোচ্চার হবেন নারী এমপিরাও: হামিদুর রহমান আযাদ ক্রিকেটে নতুন কেলেঙ্কারি, বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের নেপথ্যে ভারতীয় গ্যাংস্টার! এসএসসিতে প্রশ্নফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলোও পর্যবেক্ষণে থাকবে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম সুন্দরবনের ডাকাত অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার বকেয়া সেশন ফিস দিতে না পারার অভিমানে কী বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহনন? সাংবাদিক কাজী আশরাফুল আজাদ সড়ক দুর্ঘটনায় আহত

পাইকগাছায় শামসুর রহমান এঁর স্মৃতি চারণে আলোচনা ও দোয়া

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সিনিয়র নায়েবে আমীর, দৈনিক সংগ্রাম এর সাবেক চেয়ারম্যান, খুলনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শামসুর রহমান (রহঃ) এঁর “স্মৃতি চারণে বর্ণাঢ্য জীবন ও কর্ম শীর্ষক” আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  এ উপলক্ষ্যে রবিবার বিকালে খুলনার পাইকগাছা উপজেলা সদরের আল আমিন ট্রাস্ট মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাইকগাছা উপজেলা শাখা এ আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করে। উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাও. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিবিরের সভাপতি আবুজার গিফারী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাও. কামাল হোসেন, জেলা জামায়াতের ইউনিট সদস্য  কাজী তমজিদ আলম, প্রভাষক আব্দুল মোমিন সানা,  অ্যাড. আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাও. বুলবুল আহমেদ ও সেক্রেটারি আলতাফ হোসেন। এসএম শারাফাত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি অ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, মঈনুদ্দিন দফাদার, মুহাম্মদ শফিয়ার রহমান, মাও.  আমিনুর রহমান সিরাজী, আবুল কাশেম, রেজাউল ইসলাম বাদশা ও আব্দুল্লাহ আল মামুন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান। উল্লেখ্য সাবেক এমএনএ শামসুর রহমান ২০০৮ সালের ২ নভেম্বর মৃত্যুবরণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।