1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি মোরেলগঞ্জে ১০ম শ্রেনীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাইকগাছায় যুবকের আত্মহত্যা শ্যামনগরে স্বামীর গোপন অঙ্গ কাটার পর হাসপাতালে নিয়ে গেলেন স্ত্রী ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক ২ মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কালিয়ায় ছাত্রশিবিরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমš^য় করা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৫ সরকার ভুল পথে গেলে সোচ্চার হবেন নারী এমপিরাও: হামিদুর রহমান আযাদ

কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ননএমপিও শিক্ষকদের

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে অনড় অবস্থানে রয়েছেন ননএমপিও শিক্ষকরা। দাবি আদায়ে প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ’ নামের একটি সংগঠনের ব্যানারে শিক্ষকরা এই কর্মসূচি পালন করছেন।

শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে স্বীকৃতি পেলেও তাদের প্রতিষ্ঠানগুলো এখনো এমপিওভুক্ত হয়নি। ফলে শিক্ষক-কর্মচারীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থেকে মানবেতর জীবনযাপন করছেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, অথচ সেই শিক্ষকদের জীবন আজ অনিশ্চয়তার মধ্যে। অবিলম্বে স্বীকৃত প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। শিক্ষকরা আরও ঘোষণা দেন, দ্রুত দাবি না মানলে তারা অনির্দিষ্টকালের কর্মসূচির পথে যাবেন।

সম্মিলিত নন-এমপিও ঐক্যপরিষদের আহ্বায়ক মোহাম্মদ মোবারক হোসেন বলেন, সারাদেশে দুই সহস্রাধিক শিক্ষাপ্রতিষ্ঠান আছে যারা সরকারের সব শর্ত পূরণ করেছে। নিজ প্রতিষ্ঠানের নামে বোর্ড পরীক্ষা দিচ্ছে। ভালো ফলাফল আমরা জাতিকে উপহার দিচ্ছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমাদের দিকে সরকারের কোনো নজর নেই। আমাদেরকে এর আগে আশ্বাস দিয়েছে। কিন্তু তা বাস্তবায়নের আর কোনো খবর নেই।

এই শিক্ষক নেতা বলেন, আমরাও তো মানুষ। দেশের নাগরিক। কিন্তু এক দেশের দুই নীতি এটা সহ্য করার মতো নয়। এবার আমরা দাবি আদায়ে মাঠে নেমেছি। দাবি পূরণ না হলে লাগাতার কর্মসূচি চলবে। আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।