1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪টি গ্রামে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ: জনমনে স্বস্তি খুলনা জেলার ঐতিহ্যের ১৪৪ বছর পূর্তিতে উদযাপিত হলো খুলনা দিবস মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জন করতে পারলে দেশ সেবার দ্বায়িত্ব দেবে: গোলাম রসুল এমপি মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী হতে চায় প্রকৌশলী মঠবাড়িয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা দশমিনায় খালের ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন টুঙ্গিপাড়ায় যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনা মোরেলগঞ্জে তিনটি পুনঃখনন খালের উদ্ধোধন

দুবলারচরে আজ শেষ হচ্ছে তিনদিনের রাস উৎসব

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : পূর্ব সুন্দরবনের দুবলার আলোরকোলে সাগরের প্রথম জোয়ারে পূণ্যস্নানের মধ্য দিয়ে আজ বুধবার প্রতুষে শেষ হবে তিন দিনের রাস উতসব। এবারের রাস উৎসবে প্রায় ১৪ হাজার পুণ্যার্থী অংশ নিয়েছেন। গত সোমবার থেকে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহাসিক রাস উৎসব। বঙ্গোপসাগরের তীরে প্রায় ২০০ বছর ধরে চলে আসা এই ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে সুন্দরবনে বিরাজ করছে এক উৎসবের আমেজ। এদিকে, রাস উৎসবে আগত তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বনবিভাগ, কোষ্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা নিয়োজিত রয়েছেন। উৎসবস্থল ও আশপাশের বনের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করা হয়েছে। পাশপাশি হরিণ ও বন্যপ্রাণি শিকাররোধ এবং দস্যু দমনেও নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, রাস পূর্ণিমার পূজা ও পূণ্যস্নান উপলক্ষ্যে তীর্থযাত্রী এবং দর্শনার্থীদের জানমালের নিরাপত্তায় কোস্টগার্ড সার্বক্ষণিক কাজ করছে। উৎসবকে কেন্দ্র করে কোনো ধরণের অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে আমাদের (কোস্টগার্ড) একাধিক স্টেশন ও আউটপোস্টের সদস্য এবং ডুবুরি দল প্রস্তুত রয়েছে। এছাড়া সুন্দরবন ও উপকূলীয় এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের নিয়মিত টহল ও অভিযান পরিচালিত হচ্ছে। কোস্টগার্ডে মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক আরো বলেন, রাস পূর্ণিমার পূজা ও পূণ্যস্নান উপলক্ষ্যে আসা তীর্থযাত্রীদের কোনো ধরণের সমস্যা বা অন্য যে কোনো প্রয়োজনে দ্রুত সেবা পেতে ১৬১১১ এই জরুরি সেবা নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এবারের রাস উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশ করি। সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, রাস উৎসবকে কেন্দ্র করে উৎসবস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি হরিণ শিকার ও দস্যুদমনে বনবিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। ডিএফও রেজাউল করিম চৌধুরী আরো বলেন, এবছর রাস পূজায় সনাতন ধর্মের প্রায় ১৪ হাজার তীর্থযাত্রী উপস্থিত হয়েছেন। বুধবার (৫নভেম্বর) ভোরের সূর্যোদয়ের সময় সাগরের প্রথম জোয়ারের লোণা জলে পূণ্যস্নানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এই উৎসবের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।