1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪টি গ্রামে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ: জনমনে স্বস্তি খুলনা জেলার ঐতিহ্যের ১৪৪ বছর পূর্তিতে উদযাপিত হলো খুলনা দিবস মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জন করতে পারলে দেশ সেবার দ্বায়িত্ব দেবে: গোলাম রসুল এমপি মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী হতে চায় প্রকৌশলী মঠবাড়িয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা দশমিনায় খালের ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন টুঙ্গিপাড়ায় যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনা মোরেলগঞ্জে তিনটি পুনঃখনন খালের উদ্ধোধন

পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে সমাবেশ

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদরস্থ টাউন মাধ্যমিক বিদ্যালয়ে এনজিও রুপান্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারীর সভাপতিত্বে ও সুন্দরবন ইয়ুথ ফোরামের রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক সুব্রত কুমার দাশ, প্রকল্প সমন্বয়কারী সাকি রিজওয়ানা, জেলা সুন্দরবন সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক মো. আব্দুল আজিজ, শিক্ষক মাখন লাল সরকার, কবরি সরকার, আলাউল মোড়ল, সালমা বেগম, অভিভাবক শহিদুল ইসলাম, ফোরামের আব্দুস সামাদ, ছন্দা সুলতানা, তানজিলা আফরিন, কৃষ্ণা চক্রবর্তী, তানিয়া রহমান, ফয়সাল সরদার, আশিকুজ্জামান নয়ন ও সুইটি হাসনাত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্লাস্টিক ও পলিথিন দূষণের কারণ এবং করণীয় সংক্রান্ত উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থী সাকিব আল হাসান, স্নেহা বাছাড়, অরিত্র মন্ডল, রাতুল সরকার ও হীরণ ব্যানার্জি বিজয়ী হয়। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিদ্যালয় প্রাঙ্গনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।