1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি মোরেলগঞ্জে ১০ম শ্রেনীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাইকগাছায় যুবকের আত্মহত্যা শ্যামনগরে স্বামীর গোপন অঙ্গ কাটার পর হাসপাতালে নিয়ে গেলেন স্ত্রী ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক ২ মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কালিয়ায় ছাত্রশিবিরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমš^য় করা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৫ সরকার ভুল পথে গেলে সোচ্চার হবেন নারী এমপিরাও: হামিদুর রহমান আযাদ

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে গুঞ্জনের মধ্যেই ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
রোববার (৯ নভেম্বর) বিকেলে তিনি ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন করবেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় বলা হয়েছে, উপদেষ্টা আসিফ মাহমুদ বেলা ৩টায় ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে উপস্থিত থাকবেন।
ঢাকা-১০ নির্বাচনী আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানাকে অন্তর্ভুক্ত করে। বিএনপি এই আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে ঘোষণা করেছে।
এর আগে কুমিল্লা-৩ আসনের ভোটার ছিলেন আসিফ মাহমুদ। সে আসন থেকেও তিনি নির্বাচন করতে পারতেন, এমন আলোচনা চলেছিল। সম্প্রতি গুঞ্জন তৈরি হয় যে, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে তিনি সরকারি পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন। বিএনপির প্রার্থী না ঘোষণা করায় এই গুঞ্জন আরও জোরালো হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ। আন্দোলনের সময় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি এবং গুরুত্বপূর্ণ কর্মসূচি সংশোধনের বিষয়টি তিনি ফেসবুকে ঘোষণা করেছিলেন। অভ্যুত্থানের পর গত বছরের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পান কুমিল্লার ছেলে আসিফ মাহমুদ।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হন এবং স্নাতক শেষ করেন। ছাত্রজীবন থেকেই ছাত্র অধিকার পরিষদের রাজনীতিতে যুক্ত ছিলেন। ২০২৩ সালে নতুন ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি গঠনে তিনি অন্যতম উদ্যোক্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন।
বর্তমানে তিনি স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পলিসি অ্যান্ড গভর্ন্যান্সে স্নাতকোত্তর করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।