1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সেনা কর্মকর্তাদের পক্ষে লড়বেন না ব্যারিস্টার সারওয়ার

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : পেশাগত স্বার্থের সংঘাত এড়াতে আনুষ্ঠানিকভাবে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের দুই মামলা এবং রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা মামলার আসামিপক্ষের আইনজীবীর তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন ব্যারিস্টার এম. সারোয়ার।
আজ রোববার (০৯ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এ তিনি ওকালতনামা প্রত্যাহারের আবেদন করেন। গুমের দুই মামলায় জমা দেওয়া সারোয়ারসহ পাঁচজনের ওকালত বাতিল করে নতুন করে ওকালতনামা জমা দেওয়ার পরামর্শ দেন ট্রাইব্যুনাল।
ব্যারিস্টার সারোয়ার পরবর্তীতে জানান, নিজের গুমের ঘটনায় একটি অভিযোগ তিনি প্রসিকিউশনে জমা দিয়েছিলেন। সেই অভিযোগে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার নাম রয়েছে। তাই স্বার্থের দ্বন্দ্ব থাকা অবস্থায় তিনি তাদের পক্ষের আইনজীবী থেকে নিজেকে প্রত্যাহার করেন।
এর আগে চলতি বছরের ২১ অক্টোবর গুমের দুই মামলায় সাবেক ১৩ জন এবং রামপুরায় ২৮ জন হত্যার মামলায় দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান আদালত।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর আওয়ামী লীগ শাসনামলে হত্যা, গুম ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী প্যানেল থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।