1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪টি গ্রামে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ: জনমনে স্বস্তি খুলনা জেলার ঐতিহ্যের ১৪৪ বছর পূর্তিতে উদযাপিত হলো খুলনা দিবস মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জন করতে পারলে দেশ সেবার দ্বায়িত্ব দেবে: গোলাম রসুল এমপি মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী হতে চায় প্রকৌশলী মঠবাড়িয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা দশমিনায় খালের ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন টুঙ্গিপাড়ায় যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনা মোরেলগঞ্জে তিনটি পুনঃখনন খালের উদ্ধোধন

চৌগাছায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় গভীর রাতে আবারও বিদ্যুতের দুটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে উপজেলার জাহাঙ্গীরপুর দক্ষিণপাড়া মাঠে এ ঘটনা ঘটে। জানা গেছে, স্থানীয় ১৪-১৫ জন কৃষক মিলে গভীর নলকূপটি স্থাপন করেন, যা তত্ত্বাবধান করেন ওই এলাকার কৃষক নজরুল ইসলাম। ম্যানেজার জাহাঙ্গীর হোসেন জানান, নলকূপটির নিরাপত্তার জন্য রাতে একজন পাহারাদার থাকেন। তবে অসুস্থতার কারণে তিনি সেদিন দায়িত্বে ছিলেন না। পরদিন সকালে স্থানীয় এক পথচারীর ফোন পেয়ে নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে দেখেন, দুটি নলকূপের ট্রান্সফরমার ও তার উধাও। চুরিকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য দুই লক্ষাধিক টাকা। তিনি বলেন, “চুরির পরপরই মৌখিকভাবে বিদ্যুৎ অফিসে জানিয়েছি। লিখিত অভিযোগও দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর চৌগাছা জোনাল অফিসের ডিজিএম আরিফুল কবির মুহাম্মদ শোয়ায়েব বলেন, “এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। গ্রাহকের নামে থাকলেও এটি রাষ্ট্রীয় সম্পদ। চুরি হলে এটি রাষ্ট্রীয় ক্ষতি। তবে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রাহকেরও।” চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।