1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি মোরেলগঞ্জে ১০ম শ্রেনীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাইকগাছায় যুবকের আত্মহত্যা শ্যামনগরে স্বামীর গোপন অঙ্গ কাটার পর হাসপাতালে নিয়ে গেলেন স্ত্রী ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক ২ মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কালিয়ায় ছাত্রশিবিরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমš^য় করা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৫ সরকার ভুল পথে গেলে সোচ্চার হবেন নারী এমপিরাও: হামিদুর রহমান আযাদ

বৃহস্পতিবার সারাদেশে দোকান-শপিংমল খোলা রাখার ঘোষণা মালিকদের

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কথিত লকডাউন উপেক্ষা করে ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল যথারীতি খোলা রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
বুধবার (১২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আগামী ১৩ নভেম্বর ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই বৃহস্পতিবার ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল যথারীতি খোলা থাকবে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে অনেকটা ছন্নছাড়া অবস্থায় রয়েছে আওয়ামী লীগ। গণহত্যায় অভিযুক্ত দলটির কার্যক্রমও ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষিত হয়েছে। আগামী নির্বাচনে দলটির অংশ নেওয়ার সুযোগ নেই।
এই অবস্থায় বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা দেশের নেতাকর্মীদের উস্কানি দিয়ে মাঠে নামানোর পাঁয়তারা করছেন। গণহত্যার অভিযোগে দলীয় প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখ ঘোষণা হবে বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। এই দিনটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ তাদের অস্তিত্ব জানান দিতে চাচ্ছে। দলটি অনলাইনে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। বিচ্ছিন্নভাবে কিছু স্থানে ঝটিকা মিছিল ছাড়া তেমন কোনো তৎপরতা কোথাও নেই। তবে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা বাহিনী এর জন্য আওয়ামী লীগকে দায়ী করে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। যেকোনো মূল্যে নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে সারাদেশে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।