1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে কৃষক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসি দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা মোংলায় ইজিবাইকের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু চিতলমারীর ‘হাম-রুবেলা’ টিকা ক্যাম্পেইনের উদ্বোধন ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী মানসুরা আক্তার জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮ কাবা শরিফের গিলাফ উত্তোলন, শুরু হলো হজের আনুষ্ঠানিক প্রস্তুতি শ্যামনগরে ব্যতিক্রমধর্মী ম্যারাথন ‘রান ফর ওয়াটার অনুষ্ঠিত

ইসির সঙ্গে ১২ রাজনৈতিক দলের সংলাপ রবিবার

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল রবিবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে বসছে ১২টি রাজনৈতিক দল। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি অংশ সংলাপে অংশ নেবে।
এ ছাড়া বিকেলে ২টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মতবিনিময় করবে ইসি।
বর্তমানে ইসিতে নিবন্ধিত দল রয়েছে ৫৩টি।
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এ ছাড়া প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল রয়েছে।
নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, মার্কসবাদীর নিবন্ধন চূড়ান্ত করতে বিজ্ঞপ্তি হয়েছে, আপত্তি না থাকলে ১২ নভেম্বরের পর সনদ পাওয়ার কথা তাদের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।