1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ফ্ল্যাটে পড়ে ছিল স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশেই পড়ে ছিলেন আহত স্বামী

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : গাজীপুরের কোনাবাড়িতে একটি ফ্ল্যাট থেকে রহিমা খাতুন নামে এক নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তার স্বামী এমরান হোসেনকে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার (১৫ নভেম্বর) ভোরে কোনাবাড়ি থানাধীন বাইমাইল এলাকার নওয়াব আলী মার্কেট সংলগ্ন একতা টাওয়ারের ৫ম তলা থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত রহিমা খাতুন ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতৈল গ্রামের কসাই এমরান হোসেনের স্ত্রী। তিনি একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশের ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, কসাই এমরান তার স্ত্রী রহিমা ও মেয়ে শারমিনকে নিয়ে একটি ফ্ল্যাটে ভাড়ায় থাকতেন। শুক্রবার দিবাগত রাতের কোনো সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ফ্ল্যাটে প্রবেশ করে এমরান ও রহিমাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রহিমা খাতুন মারা যায়।
শনিবার ভোরে পুলিশ গিয়ে গুরুতর আহত এমরানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কোনাবাড়ি থানার ওসি সালাহউদ্দিন বলেন, ‘মরদেহ উদ্ধারের কিছুক্ষণ পর স্বামী এমরান হোসেনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রহিমার মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।