1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এতে ব্যাংকের সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে অফিসের ভিতরে কোনো ক্ষতি হয়নি।
গত শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীপুর উপজেলার বারোতোপা এলাকায় মাওনা-শ্রীপুর শাখায় এই ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিনের কাজ শেষ করার পর ব্যাংকের ভিতরে ঘুমাতেন শাখার ব্যবস্থাপকসহ ৪ কর্মকর্তা। রাত আড়াইটার দিকে হঠাৎ একটি বিকট শব্দে ঘুম ভেঙে যায় এবং তারা আতঙ্কিত হন। আশপাশের মানুষ এগিয়ে আসার পর কর্মকর্তারা পেছনের গেট দিয়ে বাইরে বের হন। বাইরে আসার সময় তারা মূল ফটকে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যদিও সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে অন্য কোনো ধরনের ভাঙচুর বা ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন বলেন, শ্রীপুরের বারতোপা এলাকায় গ্রামীণ ব্যাংকের ভেতরে পেট্রোলবোম নিক্ষেপের ঘটনাটি ফায়ার সার্ভিসকে জানানো হয়নি।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে পারেনি। ঘটনাস্থল থেকে বোতল উদ্ধার করা হয়েছে এবং কারা এই হামলা চালিয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।