1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দশমিনায় পান চাষী হিসাবে অমলের পান বরজেও সফলতা অর্জন জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে ২৬ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে আদানির বন্ধ ইউনিট: বিদ্যুৎ বিভাগ আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জুলাই শহীদেরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর প্রতিক্রিয়ায় জুলাই শহীদ এবং তাঁদের পরিবার ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আজকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি রায় হয়েছে। আপনারা যারা বলছেন শেখ হাসিনার মামলার কি রায় হলো? আমি বলছি, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের মামলার কি রায় হলো? আমরা বলতে চাচ্ছি জুলাই বিপ্লবে শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন। রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে। প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে।’
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যেয়ে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার দুজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি রাজসাক্ষী হিসেবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন। সার্বিক বিবেচনায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি দেশের প্রতি এদেশের মানুষের প্রতি গণতন্ত্রের প্রতি সংবিধানের প্রতি আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিষদের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।