1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দশমিনায় পান চাষী হিসাবে অমলের পান বরজেও সফলতা অর্জন জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে ২৬ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে আদানির বন্ধ ইউনিট: বিদ্যুৎ বিভাগ আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

যুবদল নেতা কিবরিয়া হত্যায় আরও দুই ভাড়াটে খুনি গ্রেপ্তার: র‍্যাব

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যায় জড়িত থাকার অভিযোগে আরও দু’জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার দু’জন হলেন— সোহেল ওরফে পাত্তা সোহেল ওরফে মনির হোসেন (৩০) ও সুজন ওরফে মুখপোড়া সুজন।
গতকাল মঙ্গলবার রাতে ঢাকার সাভারের বিরুলিয়া ও গাজীপুরের টঙ্গী মাজার রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (১৯ নভেম্বর) বেলা সোয়া ১২টার দিকে র‍্যাব-৪-এর সূত্রে এ তথ্য জানা যায়। ‎
র‍্যাব-৪ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে যুবদল নেতা কিবরিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সোহেল ওরফে পাত্তা সোহেল ওরফে মনির হোসেনকে (৩০) ঢাকার সাভারের বিরুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একইদিন রাতে গাজীপুরের টঙ্গী মাজার রোড এলাকা থেকে সুজন ওরফে মুখপোড়া সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দু’জনই ভাড়াটে খুনি। ‎
আজ বিকেলে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এই দু’জনের গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন র‍্যাব-৪-এর মিডিয়া অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদী।
গত সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী সেকশন-১২-এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া। এ সময় মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত আসে। পরে ওই তিন দুর্বৃত্ত দোকানের ভেতরে ঢুকে তাঁর মাথায়, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে সাত রাউন্ড গুলি করে। এ সময় আশপাশের লোকজন মো. জনি ভূঁইয়া নামে একজনকে আটক করেন।
পুলিশ জানায়, সন্ত্রাসী সোহেল ও তাঁর অনুসারীরা দোকানে ঢুকে সাত রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।