1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দশমিনায় পান চাষী হিসাবে অমলের পান বরজেও সফলতা অর্জন জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে ২৬ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে আদানির বন্ধ ইউনিট: বিদ্যুৎ বিভাগ আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

সাংবাদিক মিজানুরকে মধ্যরাতে নিয়ে গিয়ে সকালে বাসায় পৌঁছে দিয়েছে ডিবি

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেলকে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আজ বুধবার সকাল ১০টার পর তাঁকে বাসায় পৌঁছে দেওয়া হয়।
সকাল সাড়ে ১০টার দিকে মিজানুর মুঠোফোনে বলেন, ‘প্রায় ১০ ঘণ্টা পর বাসায় এলাম। ডিবি আমাকে বাসায় পৌঁছে দিয়েছে। আমি সুস্থ আছি।’
এ বিষয়ে ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘মিজানুরকে রাতে একটি বিষয়ে কথা বলার জন্য নিয়ে আসা হয়েছিল। তারপর রাতেই তাঁকে তাঁর বাসায় পৌঁছে দেওয়া হয়।’
মিজানুরকে ঠিক কী কথা বলার জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল, সে বিষয়ে কিছু বলেননি শফিকুল ইসলাম।
এ বিষয়ে জানতে চাইলে মিজানুর বলেন, ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্ট্রার (এনইআইআর) কার্যকরের প্রেক্ষাপটে আগামী ১৬ ডিসেম্বর মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের উদ্বেগ ও করণীয় বিষয়ে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। তিনি এর সঙ্গে যুক্ত। ডিবির কার্যালয়ে তাঁকে নিয়ে গিয়ে কর্মকর্তারা এই সংবাদ সম্মেলনের বিষয়ে কথা বলেছেন। ডিবির কর্মকর্তাদের কথায় তাঁর মনে হয়েছে, ওপরের মহলের নির্দেশনায় তাঁরা চান, এই সংবাদ সম্মেলন না হোক। এ জন্য তাঁকে একধরনের মনস্তাত্ত্বিক চাপ দেওয়া হয়েছে।
দেশের অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও টেলিভিশনের অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’-এর সাধারণ সম্পাদক মিজানুর। তাঁকে গতকাল দিবাগত রাত ১২টার দিকে তাঁর বাড্ডার বাসা থেকে নিয়ে যাওয়া হয়। তখন তাঁর পরিবার অভিযোগ করেছিল, ডিবি পরিচয়ে কিছু লোক মিজানুরকে আটক করে নিয়ে গেছে।
এ বিষয়ে গণমাধ্যমে খবরও বের হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে হয় আলোচনা-সমালোচনা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।