1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দশমিনায় পান চাষী হিসাবে অমলের পান বরজেও সফলতা অর্জন জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে ২৬ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে আদানির বন্ধ ইউনিট: বিদ্যুৎ বিভাগ আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয় : জাতিসংঘে বাংলাদেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য নতুন আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়ে প্রস্তাব গৃহীত করেছে। প্রস্তাবটি ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে পেশ করেছে এবং ১০৫টি দেশ যৌথভাবে এর পৃষ্ঠপোষকতা করেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ২০১৭ সাল থেকে গৃহীত বার্ষিক প্রস্তাবে রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘন, রোহিঙ্গাদের ওপর লক্ষ্যবস্তু আক্রমণ, মানবিক প্রবেশাধিকারে বিধিনিষেধ এবং বাংলাদেশ ও অন্যান্য প্রতিবেশী দেশে রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশের প্রতিনিধিদল প্রস্তাব গৃহীত হওয়ার পর ধন্যবাদ জানালেও গত আট বছরে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে কোনো বাস্তব অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছে।
তারা সতর্ক করেছেন, ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ভার দেশের পক্ষে আর বহন করা সম্ভব নয় এবং তাই রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।