1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনা মোরেলগঞ্জে তিনটি পুনঃখনন খালের উদ্ধোধন শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত‎ ঝিনাইদহে ট্রাক চাপায় নারীর মৃত্যু মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য শোভাযাত্রা মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি! প্রেমের প্রলোভনে ধর্ষণ ও অন্তরঙ্গ ছবি ছড়ানো যুবক আটক শরণখোলায় বাম্পার ফলনে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে তরমুজ মহেশপুরে উদ্বোধনের আড়াই বছরেও চালু হয়নি ২০ শয্যা হাসপাতালটি যশোরে আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় আর অনৈতিকতা নয়

৪৫তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮০৭ জন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। বুধবার (২৬ নভেম্বর) রাতে প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন মোট ১ হাজার ৮০৭ জন প্রার্থী।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান।
এর আগে গত ১৮ জুন প্রকাশিত লিখিত পরীক্ষার ফলে উত্তীর্ণ হয়েছিলেন ৬ হাজার ৫৫৮ জন। গত বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকা ও দেশের আরও সাতটি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরে মৌখিক পরীক্ষায় অংশ নেন।
চলতি বছরের গত ১৯ মে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যার ফল প্রকাশ করা হয় ৬ জুন। ওই ধাপে ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। এ বিসিএসে মোট আবেদন জমা পড়ে ৩ লাখ ৪৬ হাজার।
পিএসসির তথ্য অনুযায়ী, ৪৫তম বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে মোট ২ হাজার ৩০৯ জন এবং নন-ক্যাডার পদে ১ হাজার ২২ জন নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নিয়োগ যাবে স্বাস্থ্য ক্যাডারে-সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ পদে।
এরপর শিক্ষা ক্যাডারে নিয়োগ হবে ৪৩৭ জন। এছাড়া প্রশাসন ক্যাডারে ২৭৪, পুলিশ ক্যাডারে ৮০ এবং কাস্টমস ক্যাডারে ৫৪ জন নিয়োগ পাবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।