1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনা মোরেলগঞ্জে তিনটি পুনঃখনন খালের উদ্ধোধন শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত‎ ঝিনাইদহে ট্রাক চাপায় নারীর মৃত্যু মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য শোভাযাত্রা মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি! প্রেমের প্রলোভনে ধর্ষণ ও অন্তরঙ্গ ছবি ছড়ানো যুবক আটক শরণখোলায় বাম্পার ফলনে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে তরমুজ মহেশপুরে উদ্বোধনের আড়াই বছরেও চালু হয়নি ২০ শয্যা হাসপাতালটি যশোরে আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় আর অনৈতিকতা নয়

ঢাকা-খুলনা মহাসড়কে বাসচাপায় কলেজছাত্রী নিহত

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় সাহিদা আক্তার নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শনিবার ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সোয়াদী বাসস্ট্যান্ড এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহিদা আক্তার (১৮) উপজেলার আলগী ইউনিয়নের সৌয়াদী গ্রামের শেখ শাহাদাত হোসেনের মেয়ে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, শনিবার সকাল ১০টার দিকে কলেজছাত্রী সাহিদা আক্তার ওই এলাকার মহাসড়ক পার হওয়ার সময় বিপরীতদিক থেকে আসা ইমারত পরিবহনের বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাহিদা নিহত হন।
পরে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ক্ষুব্ধ গ্রামবাসী দুই-তিনটি যানবাহন ভাঙচুর করেন। পরে হাইওয়ে পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।