1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

ফুলতলায় ফেনসিডিল ও গাঁজার চালান জব্দ: রেল কর্মচারীসহ গ্রেফতার ৩

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

ফুলতলা প্রতিনিধি : থানা পুলিশের টহল টিম ভোর রাতে ফুলতলার দামোদর এম এম হাই স্কুলের সামনে থেকে ৯২ বোতল ফেনসিডিলসহ রবিউল ইসলাম রুবেল (৪০) নামে ট্রেনের এডেঁনডেন্ট এবং পৃথক অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারী মোঃ নাঈম রওফে ভুলু (৫০) এবং রুনা বেগম (৪৫) কে গ্রেফতার করে। এ ব্যাপারে ফুলতলা থানায় মামলা হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জেল্লাল হোসেন বলেন, এসআই হারুন অর রশিদের নেতৃত্বে টহল পুলিশ সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দামোদর এম এম হাই স্কুলের সামনে বিভিন্ন গাড়ী ও ইজিবাইক তল্লাসী চালায়। এ সময় ইজিবাইকে থাকা সীমান্ত এক্সপ্রেস ট্রেনের এটেনডেন্ট মোঃ রবিউল ইসলামের ট্রলি ব্যাগ থেকে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি বাগেরহাট জেলার মোল্যাহাটের কুলিয়া গ্রামের মোল্যা আবুল কালাম আজাদের পুত্র। উদ্ধারকৃত ফেনসিডিলের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রবিউল তার উর্ধ্বতন পাইকারী মাদক কারবারীদের তথ্য প্রদান করে। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ দ্রুত খুলনার বসুপাড়া এতিমখানা মোড়ের মৃতঃ এ্যাড. শাহীনের ৫তলা ভবনের নিজ তলায় অভিযান চালায়। সেখান থেকে ট্রলি ব্যাগে থাকা ৬ কেজি গাজাসহ মোহাম্মদ নাঈম রওফে ভুলু এবং শফিং ব্যাগে ৪ কেজি গাজাসহ রুনা বেগমকে গ্রেফতার করা হয়। ভুলু নিলফামারী জেলার সৈয়দপুরের বাজবাড়ি মদিনা রোড়ের মৃতঃ হাদিস মিন্ত্রীর পুত্র এবং রুনা বেগম বাগেরহাট জেলার মোড়লগঞ্জের গজালিয়া গ্রামের মৃতঃ অহিদ শেখের কন্যা। তারা ওই বাসাটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে রেলওয়ে কর্মচারী রবিউল ওরফে রুবেলের সহযোগিতায় ভারত থেকে চোরাই পথে সৈয়দপুর থেকে ফেনসিডিল ও গাজার চালান এনে খুলনার বিভিন্ন পয়েন্টে সরবরাহ করে। তারই অংশ হিসেবে ফেনসিডিলের এই চালানটি ফুলতলা এলাকায় তাদের এজেন্ট (মাদক কারবারী) এর নিকট পৌছে দেয়ার জন্য ভোর রাতে রবিউল ওরফে রুবেল নিয়ে আসে। অভিযানে এএসআই শফিকুল ইসলাম, কনস্টেবল হেলালুজ্জামান, ইসমাইল এবং শুভ ঘোষ অংশ নেন। এ ব্যাপারে এসআই হারুন অর রশিদ বাদি হয়ে রবিউল ইসলাম রুবেল, মোঃ নাঈম রওফে ভুলু এবং রুনা বেগমকে আসামী করে ফুলতলা থানায় মামলা (নং-০১, তারিখ-০১/১২/২৫) দায়ের করেন। পরে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।