1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

কুরআন পোড়ানোর অভিযোগে বাবা-ছেলে আটক

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মুন্সীগঞ্জ শহরে পবিত্র কুরআন শরীফ পোড়ানোর অপরাধে বাবা রবিউল ইসলাম ও ছেলে মো. হাসিবকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে শহরের গনকপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানায়, গত ৩ ডিসেম্বর সকালে হাসিব তার বাড়ির পাশে একটি পুরোনো কুরআন শরীফে আগুন দেন। বিষয়টি জানাজানি হলে শুক্রবার রাত ১১টার দিকে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় ক্ষুব্ধ জনতা হাসিবের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে রাত দেড়টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের শান্ত করে ছেলে হাসিব ও তার বাবা রবিউলকে আটক করে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়ে আসে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, রাতের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অবস্থা বিবেচনায় ছেলে ও বাবাকে আটক করা হয়। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা রুজু হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।