1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পাবলিক স্ফিয়ার থাকলে শেখ হাসিনা তৈরি হতো ন : ড. সলিমুল্লাহ খান শরণখোলায় সনাতনী পরিবারের বসতঘর ভাঙচুর ও লুটপাট: গ্রেফতার ২ খোকসায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৪৪৫ এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন: মির্জা ফখরুল হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারো পেছাল হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ছয় দোকান পুড়ে ছাই মোংলায় গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনে বাংলাদেশের পররাষ্ট্র নীতি বদলাবে না: শামা ওবায়েদ

নড়াইলে ৫ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদফতর

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় পরিবেশ অধিদফতরের অভিযানে ৫টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। অভিযানটি পরিচালনা করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মালেক। গত মঙ্গলবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে সনাতন পদ্ধতির ড্রাম চিমনি ব্যবহারকারী এসব ভাটার কাঁচা ইট, ড্রাম চিমনি ও ক্লিনিক ভেঙে ফেলা হয়। অভিযানে বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের বিলদুড়িয়া এলাকার এসএমবি, সালামাবাদ ইউনিয়নের স্টোন ও আরবিআই, এবং খাশিয়াল ইউনিয়নের এমসিবি ব্রিকস্সহ মোট ৫টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, ‘সনাতন পদ্ধতির ড্রাম চিমনির ভাটায় ব্যাপক হারে কাঠ পোড়ানো হয়। যা পরিবেশের জন্য মারাত্নক ক্ষতিকর। সরকারিভাবে স্পষ্ট নির্দেশনা রয়েছে- আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিবেশবান্ধব ভাটা পরিচালনা করতে হবে। এসব নির্দেশনা না মানায় ভাটাগুলো গুড়িয়ে দেয়া হয়েছে। অভিযান চলমান থাকবে। প্রয়োজন হলে অবৈধ ভাটা মালিকদের বিরূদ্ধে আইন অমান্য করার অপরাধে মামলা দায়ের করা হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।