1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

সাতক্ষীরায় ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, দুজন গুলিবিদ্ধ

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় ওয়াইফাই লাইনের তার কাটার সময় আটক এক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে দুজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার শাকরা গ্রামের সাবেক মেম্বার সাহেব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ আহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের আলাউদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৩৮) ও দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের এস এম সাইদুর রহমানের ছেলে শাহিনুর রহমান (৩০)।সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শাহীনুর রহমান জানান, দুইটি মোটরসাইকেলে চারজন লোক ভোররাতে কোমরপুর গ্রামের সাহেব আলির বাড়ির সামনে এসে ওয়াইফাই লাইনের তার কাটার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে ভোর রাত ৪টার দিকে আমরা কয়েকজন মিলে তাদের মধ্যে একজনকে ধরে ফেলি। এ সময় বাকিরা আমাদের ওপর গুলি চালিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।
যাওয়ার সময় তারা একটি মোটরসাইকেল ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। তার পেটে গুলির ছররা লেগেছে বলে তিনি জানান।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, ওয়াইফাই ব্যবসার দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটেছে।
একপক্ষের লোকজন তার কাটতে এলে অপরপক্ষের লোকজন তাদের একজনকে আটক করে। এ সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে এক ধরনের বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়। এ ঘটনায় দুজন আহত হয়েছে। তবে এটি গুলিবর্ষণের কোনো ঘটনা নয়। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও বেশ কিছু বিস্ফোরক জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।