1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পাবলিক স্ফিয়ার থাকলে শেখ হাসিনা তৈরি হতো ন : ড. সলিমুল্লাহ খান শরণখোলায় সনাতনী পরিবারের বসতঘর ভাঙচুর ও লুটপাট: গ্রেফতার ২ খোকসায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৪৪৫ এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন: মির্জা ফখরুল হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারো পেছাল হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ছয় দোকান পুড়ে ছাই মোংলায় গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনে বাংলাদেশের পররাষ্ট্র নীতি বদলাবে না: শামা ওবায়েদ

যশোরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুক্রবার রাত থেকে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। দুপুরে শহরের পুরাতন কসবা চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে যুবলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েনের পাশাপাশি রাত দশটা থেকে গভীর রাত পর্যন্ত পর থেকে পুরো শহরজুড়ে শুরু হয় কড়াকড়ি তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার পর যশোর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের বিশেষ অ্যাকশন শুরু হয়। রাত ১১টার পর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম নিজেই সাদা পোশাকে শহরের বিভিন্ন সড়কে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও নির্দেশনা দিতে থাকেন। তার নেতৃত্বে কোতোয়ালি থানা, ডিবি ও ট্রাফিক পুলিশের একাধিক টিম একযোগে তল্লাশি অভিযানে অংশ নেয়।
শুক্রবার জুম্মার নামাজের পর চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় যুবলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে যানবাহন ও সন্দেহভাজনদের ওপর চালানো হয় কঠোর নজরদারি।
এ ছাড়া শহরের সিভিল কোর্ট মোড়, নিউমার্কেট, মনিহার মোড়, খাজুরা বাস স্ট্যান্ড গরীবশাহ মোড়সহ বিভিন্ন স্থানে বসানো হয় তল্লাশি চৌকি। এসব পয়েন্টে যানবাহন থামিয়ে তল্লাশি, মোটরসাইকেলের কাগজপত্র যাচাই এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়। গভীর রাতে সন্দেহভাজনদের তল্লাশি করেছে পুলিশ। রাত দিকে গরীবশাহ রোডে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসারকে তল্লাশি কার্যক্রম তদারকি করতে দেখা যায়। পুলিশের এমন তল্লাশির কারণে সাধারণ পথচারীরা সাধুবাদ জানিয়েছেন। এমন তল্লাশির কারণে অন্যান্য দিনের ন্যায় রাতে চলাচল রিক্সা চালকরা তাদের গন্তব্যে ফিরে যায়।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেছেন “যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ মাঠে রয়েছে। শুধু শহর নয়, পুরো জেলা জুড়েই নিরাপত্তা নিশ্চিত করতে আমরা একনিষ্ঠভাবে কাজ করছি।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।