1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের হাই-প্রোফাইল অনুষ্ঠানে বন্দুকধারী ঢুকল কী করে, টার্গেট কে ছিল মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা আলোকচিত্রী রঘু রাই আর নেই শাহবাগে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের অবস্থান, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিনের শিক্ষক সংকট হত্যার উদ্দেশ্যে এসেছিল হামলাকারী, কাছে ছিল ‘একাধিক অস্ত্র’: ট্রাম্প সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে, হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত ন : ট্রাম্প যশোরের গর্ব: জুডো প্রতিযোগিতায় ইলার রৌপ্য, রিনার তাম্র জয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় মহানগর ছাত্রশিবিরের ‘হেল্প ডেস্ক’ মাদারীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণের অভিযোগ

সরকারকে যে কর্মসূচি দিতে বললেন আসিফ মাহমুদ

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে কঠোর কর্মসূচি দেওয়ার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ পরামর্শ দেন।
আসিফ মাহমুদ লিখেছেন, ‘সরকারকে এখন অপারেশন ডেভিল হান্টের থেকেও কঠোর কর্মসূচি হাতে নিতে হবে। সন্ত্রাসীদের মুক্ত বাতাসে ছেড়ে রেখে দেশের স্থিতিশীলতা, নিরাপত্তা, নির্বাচন আয়োজন কিছুই সম্ভব না।’
তিনি আরও লেখেন, ‘নিষিদ্ধ ফ্যাসিস্টদের সিম্প্যাথাইজার, তাদের পক্ষে বয়ান উৎপাদনকারী তথাকথিত বুদ্ধিজীবী, টকশোজীবীদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে। যে ফ্যাসিস্টদের পক্ষে গুলি করেছে আর যারা ফ্যাসিস্টদের পক্ষে বয়ান উৎপাদন করে আসছে এদের অপরাধ সমান।’
এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর পল্টন এলাকায় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন।
রাজধানী পল্টন এলাকায় নির্বাচনি প্রচারণা চালানোর সময় হাদিকে খুব কাছ থেকে গুলি করা হয়। গুলিবিদ্ধ হওয়ার পরই তার সহকর্মীরা তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।