1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবলিক স্ফিয়ার থাকলে শেখ হাসিনা তৈরি হতো ন : ড. সলিমুল্লাহ খান শরণখোলায় সনাতনী পরিবারের বসতঘর ভাঙচুর ও লুটপাট: গ্রেফতার ২ খোকসায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৪৪৫ এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন: মির্জা ফখরুল হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারো পেছাল হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ছয় দোকান পুড়ে ছাই মোংলায় গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনে বাংলাদেশের পররাষ্ট্র নীতি বদলাবে না: শামা ওবায়েদ

তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্রনেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক ও তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, জামায়াত নেতা আফতাব উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মফিজউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা এম ময়নুল ইসলাম, আলাউদ্দীন জোয়ার্দ্দার, মো. শফিউদ্দীন, মো. শাহাজান, আব্দুল জলিল, লুৎফর রহমান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।