1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনপদে শিক্ষার নবজাগরণ : দাকোপে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দাকোপে আলোচীত মামলার আসামী গ্রেফতারের দাবীতে বিক্ষোভ-স্বারকলিপি প্রদান আদালতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা, ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার নিয়ে কড়া নির্দেশনা দ্রুততম সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে: মীর শাহে আলম যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিরোধে’ গুলিবর্ষণ, সন্দেহভাজনসহ নিহত ৭ ধর্ষণ-হত্যা: সাক্ষ্যগ্রহণে যে বর্ণনা দিলেন রামিসা মা-বাবা খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার ট্রাকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫

শরণখোলায় শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

শরণখোলা আঞ্চলিক অফিসঃ শরণখোলায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসের সকাল ৯ টায় শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারে শহিদ বীরমুক্তিযোদ্ধাদের কবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শরণখোলা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান। এর পরে ইউএনওকে সাথে নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আঃ রশিদ জমাদ্দার ও সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা খাদেমুল ইসলামের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা শহিদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর পরে শহিদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আঃ রশিদ জমাদ্দার, সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা খাদেমুল ইসলাম,শরণখোলা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক, উপজেলা প্রকৌশলী মোঃ ফজলে রাব্বী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মেহেদী হাসান প্রমূখ। সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।