1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনা মোরেলগঞ্জে তিনটি পুনঃখনন খালের উদ্ধোধন শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত‎ ঝিনাইদহে ট্রাক চাপায় নারীর মৃত্যু মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য শোভাযাত্রা মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি! প্রেমের প্রলোভনে ধর্ষণ ও অন্তরঙ্গ ছবি ছড়ানো যুবক আটক শরণখোলায় বাম্পার ফলনে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে তরমুজ মহেশপুরে উদ্বোধনের আড়াই বছরেও চালু হয়নি ২০ শয্যা হাসপাতালটি যশোরে আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় আর অনৈতিকতা নয়

হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক আটক

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ‎ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। একইসঙ্গে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে হেফাজতে নিয়েছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
‎তবে, হাদির ওপর গুলির ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পুলিশ বলছে, হাদীর পরিবারের অপেক্ষায় আছেন তারা। হাদীর পরিবার এসে যে কোনো সময় মামলা করতে পারে।
‎এদিকে, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে শনাক্ত করে প্রথমে আটক করে র‍্যাব-২। এরপর তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
‎‎এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ জানান, হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. হান্নান বলে র‌্যাব-২ এর তরফে বলা হয়েছে। আমরা মোটরসাইকেলের মালিককে আমাদের হেফাজতে রেখেছি।
‎এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) ওসমান হাদির ওপর হামলাকারীদের একজনকে শনাক্ত করে। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
‎ওসমান হাদির শারীরিক অবস্থার বিষয়ে সবশেষ তথ্যে জানা গেছে, তিনি অ্যাসিস্ট্যান্ট ভেন্টিলেশনে আছেন। মেশিনের সাপোর্টে শ্বাস নিচ্ছেন। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও দলের প্রার্থী ডা. মাহমুদা মিতু এ তথ্য জানিয়েছেন।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় হাদিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অনুসরণ করে। এক পর্যায়ে তাকে বহনকারী অটোরিকশার কাছে গিয়ে তার মাথার কাছে পিস্তল ঠেকিয়ে গুলি করে। পরে তারা পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন। তার অবস্থা সংকটাপন্ন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।