1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিনের শিক্ষক সংকট হত্যার উদ্দেশ্যে এসেছিল হামলাকারী, কাছে ছিল ‘একাধিক অস্ত্র’: ট্রাম্প সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে, হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত ন : ট্রাম্প যশোরের গর্ব: জুডো প্রতিযোগিতায় ইলার রৌপ্য, রিনার তাম্র জয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় মহানগর ছাত্রশিবিরের ‘হেল্প ডেস্ক’ মাদারীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণের অভিযোগ বাগেরহাটে বন্ধু ধানের মাঠ দিবস অনুষ্ঠিত দশমিনায় আলু ক্ষেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে অভিনব পাইপ ফাঁদ মঠবাড়িয়ায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

হাদির হামলাকারীদের সীমান্ত পাড়ি দেওয়ার তথ্য নেই: ডিএমপি

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের সীমান্ত পাড়ি দেওয়ার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেলের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।
রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর পল্টনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তালেবুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করে পল্টন থানায় হস্তান্তর করেছে র‍্যাব। দ্রুত তার ব্যাপারে তথ্য পেতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
প্রধান সন্দেহভাজনকে সিসিটিভি বিশ্লেষণ করে শনাক্ত করা হয়েছে জানিয়ে ডিএমপির মুখপাত্র বলেন, হাদিকে হত্যাচেষ্টাকারী শুটার সীমান্ত পাড়ি দেওয়ার বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই।
তিনি আরও বলেন, হাদিকে কেন লক্ষ্য করা হয়েছে এবং কেন এই সময়ে হামলা চালানো হলো, তা তদন্তের বিষয়। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে টার্গেট কিলিংয়ের কোনো শঙ্কা পুলিশের নজরে নেই। নির্বাচনী সময়ে প্রার্থীদের নিরাপত্তা, নগরবাসীর জীবন ও সম্পত্তি রক্ষা এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এছাড়া, ব্রিফিংয়ে হাদির ওপর হামলায় ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।