1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ৭৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও লুটপাটের অভিযোগে বিচার দাবি করে সংবাদ সম্মেলন জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনপদে শিক্ষার নবজাগরণ : দাকোপে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দাকোপে আলোচীত মামলার আসামী গ্রেফতারের দাবীতে বিক্ষোভ-স্বারকলিপি প্রদান আদালতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা, ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার নিয়ে কড়া নির্দেশনা দ্রুততম সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে: মীর শাহে আলম যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিরোধে’ গুলিবর্ষণ, সন্দেহভাজনসহ নিহত ৭ ধর্ষণ-হত্যা: সাক্ষ্যগ্রহণে যে বর্ণনা দিলেন রামিসা মা-বাবা খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার

তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : সোমাবর (১৫ ডিসেম্বর) সকালে তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে মা ও শিশু সহায়তা সেবার উপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি দোবকী রানী রায়। মডারেটরের দায়িত্ব পালন করেন প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী। সহযোগীতায় ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের ফিল্ড ভলেন্টিয়ার তানজিলা খাতুন ও প্রশান্ত কুমার ঘোষ। সভায় সংশ্লিষ্ট সেবার মানের উপর সুবিধাভোগী এবং মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পৃথকভাবে সম্পন্ন কমিউনিটি ষ্কোর কার্ড উপাস্থাপন করা হয়। উক্ত সভায় ইউপি সদস্যগণ, বিভিন্ন নারীদলের প্রতিনিধি, কৃষি ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রতিনিধিসহ মোট ৩০ জন অংশগ্রহন করেন। সভায় সেবা প্রদানের ক্ষেত্রে দূর্বল ক্ষেত্রগুলি চিহ্নিত করে একটি কর্ম পরিকল্পনা প্রস্তুত করা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি সংশ্লিষ্ট সেবার মান উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহনের অঙ্গিকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।