1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনপদে শিক্ষার নবজাগরণ : দাকোপে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দাকোপে আলোচীত মামলার আসামী গ্রেফতারের দাবীতে বিক্ষোভ-স্বারকলিপি প্রদান আদালতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা, ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার নিয়ে কড়া নির্দেশনা দ্রুততম সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে: মীর শাহে আলম যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিরোধে’ গুলিবর্ষণ, সন্দেহভাজনসহ নিহত ৭ ধর্ষণ-হত্যা: সাক্ষ্যগ্রহণে যে বর্ণনা দিলেন রামিসা মা-বাবা খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার ট্রাকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫

যশোরে মনিহার চত্বর বিজয়স্তম্ভে জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যশোরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের মনিহার চত্বর বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, উপপরিচালক (ডিডিএলজি) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ও ফিরোজ কবির, জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ আল আমিনসহ জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো দলীয় ব্যানারসহ বিজয় স্মৃতিস্তম্ভে সমবেত হয়।
এছাড়া প্রেসক্লাব যশোরসহ সাংবাদিকদের অন্যান্য সংগঠন ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।