1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় দলীয় পদ থেকে রোকন মোল্লা ও হাসান শেখ কে অব্যাহতি গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে ঝুকিপূর্ণ ভবনে চলছে পাঠদা : আতংকে শিক্ষার্থীরা পুলিশকে আগের পোশাকে ফিরিয়ে আনার পরিকল্পনা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, জয় হবে আমাদের : মমতা বন্দ্যোপাধ্যায় ডুমুরিয়ায় বাদাম বিক্রেতার আত্মহত্যা খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা টুঙ্গিপাড়ায় ভোক্তা অধিকার ও ক্যাবের যৌথ অভিযানে জরিমানা অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট জিডিপিতে পর্যটনের অবদান ৬–৭ শতাংশে উন্নীত করার ঘোষণা মন্ত্রীর

বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী জুলাই জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমআর নামাজ শেষে পুরাতন কোর্ট মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জায়গায় মিলিত হয়।
মিছিলকারীরা হাদির হত্যাকারীদের ভারত থেকে এনে বিচারের দাবি জানান। “আমরা সবাই হাদি হব” ও “তুমি কে আমি কে, হাদি হাদি” স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাগেরহাট শহর।
এসময় বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে গিয়ে আমাদের ভাই শহীদ হয়েছে। আর খুনিরা হাদি ভাইকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছে। তারা সুযোগ বুঝে তার মাথায় গুলি চালিয়েছে। খুনিরা যদি জাহান্নামেও থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে এনে তার বিচার করতে হবে। খুনি ও খুনের সহযোগীদের সবাইকেই বিচারের আওতায় আনতে হবে। না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।
বক্তারা আরও বলেন, একদিকে আমাদের ভাইয়েরা খুন হচ্ছে অন্য দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন আলু পেঁয়াজ নিয়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে বলি, আপনি পদত্যাগ করে আলু পেঁয়াজ নিয়ে গবেষণা করেন। আপনি আমাদের জন্য কিছুই করতে পারেননি। আপনার ব্যথতার জন্যই জুলাই যোদ্ধারা এখন জীবননাশের হুমকির মুখে আছে।
মিছিল শেষে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, ডাকসুর কার্যনির্বাহী সদস্য বেলাল হোসেন অপু, আপ বাংলাদেশের সচিব মোহাম্মদ হেলাল মল্লিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা আহবায়ক এস.এম সাদ্দাম, ইসলামী যুব আন্দোলন নেতা মাহবুবুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম, বাগেরহাট জেলা ছাত্রদলের নেতা আল মামুন প্রমুখ।
এর আগে জুমার নামায শেষে সারাদেশের মত বাগেরহাট ষাট গম্বুজ মসজিদের হাদির জন্য দোয়া মাহফিল হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।