1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

খুনিরা ৫-৭ ঘণ্টায় কীভাবে দেশ ছাড়ল: প্রশ্ন ওসমান হাদির ভাইয়ের

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সন্ত্রাসীরা গুলি করার পর পাঁচ থেকে সাত ঘণ্টার মধ্যে তারা কীভাবে দেশ ছাড়ল জাতির কাছে প্রশ্ন রেখেছেন শহীদ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। তিনি বলেন, ‘গুলি করার সাত থেকে আট দিন পার হলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের গ্রেফতার না হওয়ায় গভীর আক্ষেপ প্রকাশ করেন তিনি।’
শনিবার (২০ ডিসেম্বর) বেলা সোয়া ২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে আবু বকর সিদ্দিক এসব বলেন।
আবু বকর সিদ্দিক বলেন, ‘দিবালোকে রাজধানী ঢাকায় জুমার নামাজের পর প্রকাশ্যে গুলি করে একজন মানুষকে হত্যা করা হলো। অথচ সাত-আট দিন পেরিয়ে গেলেও খুনিরা ধরা পড়েনি। যদি তারা এ সময়ের মধ্যে সীমান্ত পার হয়ে যেতে পারে, তাহলে তা জাতির জন্য চরম লজ্জার বিষয়।’
ওসমান হাদির ভাই বলেন, ‘পাঁচ থেকে সাত ঘণ্টার মধ্যে তারা কীভাবে দেশ ছাড়ল—এই প্রশ্ন আমি জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে। শহীদ হওয়ার আকাঙ্ক্ষা তার নিজের মধ্যেই ছিল। আপনারা তার বক্তব্য শুনেছেন।’
এ সময় আবু বকর সিদ্দিক দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।