1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় দলীয় পদ থেকে রোকন মোল্লা ও হাসান শেখ কে অব্যাহতি গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে ঝুকিপূর্ণ ভবনে চলছে পাঠদা : আতংকে শিক্ষার্থীরা পুলিশকে আগের পোশাকে ফিরিয়ে আনার পরিকল্পনা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, জয় হবে আমাদের : মমতা বন্দ্যোপাধ্যায় ডুমুরিয়ায় বাদাম বিক্রেতার আত্মহত্যা খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা টুঙ্গিপাড়ায় ভোক্তা অধিকার ও ক্যাবের যৌথ অভিযানে জরিমানা অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট জিডিপিতে পর্যটনের অবদান ৬–৭ শতাংশে উন্নীত করার ঘোষণা মন্ত্রীর

মঠবাড়িয়ার দুই বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় নিহত

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া প্রতিনিধি: ঝালকাঠিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মঠবাড়িয়ার দুই বিএনপি নেতার মৃত্যুতে গোটা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে তীব্র বেদনা ও শূন্যতা। একসঙ্গে দুই নেতার এমন আকস্মিক মৃত্যু মঠবাড়িয়ার রাজনীতিতে অপূরনীয় ক্ষতি হয়েছে বলে নেতাকর্মীরা মনে করেন।
বরিশাল থেকে মঠবাড়িয়ায় আসার পথে বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি শহরের ব্র্যাক মোড় এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ব্র্যাক মোড়ের পূর্ব দিকে বাপ্পি ভিলার সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপের পিছন দিকে ধাক্কা লাগে বিএনপি নেতাদের মোটরসাইকেলটি। এসময় তারা মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। অপর দিকে বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি পরিবহনের দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস তাদের চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই মঠবাড়িয়া পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মঞ্জু নিহত এবং মঠবাড়িয়া পৌরসভা যুবদলের সাবেক আহবায়ক জাহাঙ্গীর হায়দার বাদল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে জাহাঙ্গীর হায়দার বাদলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান। তাদের মৃত্যুর খবর শোনার সাথে সাথে স্বজনসহ সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
জাহাঙ্গীর হায়দার বাদল দীর্ঘদিন ধরে যুবদলে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সাংগঠনিক দক্ষতার কারণে দলীয় মহলে বিশেষভাবে সম্মানিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও গভীর শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। একইভাবে মিজানুর রহমান মঞ্জু ছিলেন এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী, যাঁর মৃত্যুতে স্থানীয় রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করছেন অনেকে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ছবি ও স্মৃতিচারণমূলক লেখায় ভরে ওঠে টাইমলাইন। দলীয় সহকর্মী ও শুভানুধ্যায়ীরা একে মঠবাড়িয়ার রাজনীতির জন্য বড় ক্ষতি হিসেবে উল্লেখ করছেন।
এদিকে শুক্রবার আসর নামাজবাদ হাজারো মুসল্লীদের উপস্থিতিতে শহীদ মোস্তফা খেলার মাঠে মিজানুর রহমান মঞ্জু ও এশার নামাজের পরে জাহাঙ্গীর হায়দার বাদলের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রুহুল আমিন দুলালসহ অনেক নেতাকর্মী কান্নায় ভেঙ্গে পড়েন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।