1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় দলীয় পদ থেকে রোকন মোল্লা ও হাসান শেখ কে অব্যাহতি গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে ঝুকিপূর্ণ ভবনে চলছে পাঠদা : আতংকে শিক্ষার্থীরা পুলিশকে আগের পোশাকে ফিরিয়ে আনার পরিকল্পনা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, জয় হবে আমাদের : মমতা বন্দ্যোপাধ্যায় ডুমুরিয়ায় বাদাম বিক্রেতার আত্মহত্যা খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা টুঙ্গিপাড়ায় ভোক্তা অধিকার ও ক্যাবের যৌথ অভিযানে জরিমানা অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট জিডিপিতে পর্যটনের অবদান ৬–৭ শতাংশে উন্নীত করার ঘোষণা মন্ত্রীর

যশোরের সাবেক কাউন্সিলার আলোচিত টাক মিলন আটক

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোর জেলা যুবলীগ নেতা ও পৌরসভার ৪ নং ওয়ার্ডে বহুল আলোচিত সাবেক কাউন্সিলার জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার মধ্যরাতে ঢাকা রামপুরা এলাকা থেকে তাকে ডিবির আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ইন্সপেক্টর মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। টাক মিলন যশোর শহরের পুরাতন কসবার রোস্তম আলীর ছেলে।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানান,আওয়ামীলীগ সরকারের আমলে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে। সেসব ঘটনায় মামলাও রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানারি আদেশ রয়েছে। ডিবির একটি টিম মিলনের অবস্থান শনাক্ত করে ঢাকা থেকে তাকে আটক করে।
উল্লেখ্য, এরআগে ২০২০ সালের ১২ জানুয়ারি ক্যাসিনো বিরোধী অভিযানে সন্ধ্যায় দুবাই থেকে স্ত্রী, সন্তান নিয়ে দেশে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছিলো। এছাড়া ২০২৪ সালে ১৫ ফেব্রুয়ারি মধ্যপ অবস্থায় তিনজন সহযোগিসহ আটক হয় মিলন। তার নামে হত্যা, বিস্ফোরক আইনে অন্তত ১৪ টি মামলা রয়েছে। ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর রাতে শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগকে গুলি ও কুপিয়ে হত্যা মামলার আসামি মিলন। এছাড়াও ২০১৯ সালের ২৭ জানুয়ারি রাতে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাড়িতে বোমা হামলার ঘটনায় জড়িত ছিলেন টাক মিলন। তার নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছিল বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে। এছাড়া পালবাড়ির রয়েল কমিউনিটি সেন্টারে দীর্ঘদিন ক্যাসিনো (জুয়া) ব্যবসা পরিচালনার অভিযোগ ছিলো টাক মিলনের বিরুদ্ধে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।