1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
দশমিনায় পান চাষী হিসাবে অমলের পান বরজেও সফলতা অর্জন জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে ২৬ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে আদানির বন্ধ ইউনিট: বিদ্যুৎ বিভাগ আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আমরা চাই নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক থাকুক: পররাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমরা সারা পৃথিবী থেকে পর্যবেক্ষকদের আহ্বান করেছি। আমরা চাই বিপুল সংখ্যক পর্যবেক্ষক থাকুক, যাতে করে নির্বাচনের সময় কেউ গন্ডগোল করার সুযোগ না পায়।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর প্রচারণার ভোটের গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকান রিপাবলিক ইনস্টিটিউট; তারা প্রত্যেকে পর্যবেক্ষক পাঠাবে। তাদের সব ধরনের সহায়তা আমরা দেব। তাদের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেটা আমরা দেখব।’
নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা আরও বলেন, ‘মানুষ ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে। কারণ তারা দীর্ঘদিন ভোট দেয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা আশা করব এবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণে ভোট অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘যেকোনো নির্বাচনে ছোটখাটো কিছু গন্ডগোল হয়। কিন্তু মূল বিষয়টা হচ্ছে, নির্বাচনে মানুষের মতামত প্রতিফলিত হয় কি না, এটা গুরুত্বপূর্ণ। বিগত দিনের কথিত ৩টি নির্বাচনে যেটা প্রতিফলিত হয়নি। আমরা আশা করব এবার সেটা ঠিকঠাক মতো হবে।’
অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মো. শহিদুল্লা কাওছার উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ ভোটের গাড়ির উদ্বোধনে উপস্থিত থেকে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের বিষয়গুলো প্রত্যক্ষ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।