1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় দলীয় পদ থেকে রোকন মোল্লা ও হাসান শেখ কে অব্যাহতি গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে ঝুকিপূর্ণ ভবনে চলছে পাঠদা : আতংকে শিক্ষার্থীরা পুলিশকে আগের পোশাকে ফিরিয়ে আনার পরিকল্পনা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, জয় হবে আমাদের : মমতা বন্দ্যোপাধ্যায় ডুমুরিয়ায় বাদাম বিক্রেতার আত্মহত্যা খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা টুঙ্গিপাড়ায় ভোক্তা অধিকার ও ক্যাবের যৌথ অভিযানে জরিমানা অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট জিডিপিতে পর্যটনের অবদান ৬–৭ শতাংশে উন্নীত করার ঘোষণা মন্ত্রীর

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক সাইকেল শোরুমের মালিক গাজী জাহিদ হাসানকে (৩৬) আটক করেছে যৌথবাহিনী।
রোববার (২৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে জীবননগর পৌর এলাকার নারায়নপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল জীবননগর থানার মডেল মসজিদের পাশে অবস্থিত গাজী জাহিদের চায়না সাইকেল শোরুমে অভিযান চালায়। এ সময় শোরুমের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি স্মার্টফোন, ১১টি সিম কার্ড ও একটি ব্যাটন উদ্ধার করা হয়। আটক করা হয় শোরুমের মালিক গাজী জাহিদ হাসানকে।
আটক গাজী জাহিদ হাসান জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহানগর দক্ষিণপাড়ার নুরুল ইসলামের ছেলে।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার অস্ত্র ও সরঞ্জাম অবৈধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিষয়টি নিয়ে জীবননগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।