1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

ঢাকা-১৭ আসন থেকেও মনোনয়নপত্র নিলেন তারেক রহমান

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭আসন থেকে লড়াই করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরী অফিস সেগুনবাগিচা থেকে বেলা ১১টা ১০ মিনিটে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন বলে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।
গুলশান-বনানী, বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। এই আসনে বিএনপির জোটসঙ্গী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল। ঢাকার ২০টি আসনের মধ্যে যে ৩টি বিএনপি ফাঁকা রেখেছিল, তার মধ্যে ঢাকা-১৭ আসনও ছিল।
তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন নেওয়ায় বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে ভোলা সদর আসন ছেড়ে দেবে বিএনপি।
গত শনিবার ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন তারেক রহমান। এর মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও নির্বাচন করতে যাচ্ছেন। ইতোমধ্যে সেখান থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।