1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে তারেক রহমান

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ২০০৮ সালে সংসদ নির্বাচনের আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের যাত্রা শুরু হয়। ওই সময় কারাগার থেকে মুক্তির পর যুক্তরাজ্যে যাওয়ায় গুলশানের কার্যালয়ে কখনো যাওয়া হয়নি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। যুক্তরাজ্যে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটানোর পর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর তিন দিনের মাথায় গুলশানের কার্যালয়ে যান তিনি।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তারেক রহমান গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
দুপুর ২টার পর গুলশান কার্যালয়ে গেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সদস্যরা তারেক রহমানকে স্বাগত জানান।
গত বৃহস্পতিবার দুপুরে ১৭ বছর পর দেশে ফিরেন তারেক রহমান। সেদিন তাকে দলের পক্ষ থেকে রাজধানীর ৩শ ফিট এলাকায় সংবর্ধনা দেয়া হয়।
দেশে ফেরার পর তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে দুই দফায় অসুস্থ মাকে দেখতে যান। এর বাইরে প্রয়াত বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন, জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর, শহীদ শরিফ ওসমান হাদির কবর, শ্বশুরের কবর, পিলখানা ট্রাজেডিতে শহীদ ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেন। এছাড়া ধানমন্ডিতে শ্বশুরের বাসাতেও যান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।