1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

যশোরে ইঞ্জিনচালিত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোর বসুন্দিয়ার খোলাডাঙ্গায় ইঞ্জিনচালিত ভ্যানে খেলা করার সময় দুর্ঘটনাবসত এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত শিশুর নাম রুহান (৫)। সে রবিউল ইসলামের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,রুহানের বাবা বাজার থেকে ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে বাড়ি এসে চাবিসহ ভ্যানটি রেখে পাশের দোকানে যান। এ সময় শিশু রুহান খেলা করার একপর্যায়ে অসাবধানতাবশত ভ্যানের হ্যান্ডেলে হাত দিলে সেটি চলতে শুরু করে এবং একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে রুহান ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হয়।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।