1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

আ.লীগ ভুল স্বীকার না করলে জনগণ ক্ষমা করবে না: শফিকুল আলম

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগ নিজেদের ভুল স্বীকার না করলে জনগণ তাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার সকালে মাগুরা নতুন বাজার এলাকার নিজনান্দুয়ালী নিতাই গৌরপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
শফিকুল আলম বলেন, সারাদেশে বিপুল সমারোহে ভালো একটা নির্বাচন হবে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা গ্রাম শহরে সবর্ত্রই প্রচারণা করছেন। তবে আওয়ামী লীগ নিজেরা নিজেদের ডিসকোয়ালিফাই করেছে।
গত ১৭ মাসেও আওয়ামী লীগ তাদের ভুল স্বীকার করেনি মন্তব্য করে তিনি বলেন, রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ জরুরি। জনগণের আস্থা ফেরাতে হলে অতীতের ভুল স্বীকারের কোনো বিকল্প নেই। কিন্ত আওয়ামী লীগ এখনও ভুল স্বীকার করেনি।
প্রেস সচিব বলেন, একটা দল যদি হাতে অস্ত্র নিয়ে সাধারণ মানুষ, ছাত্রদের ওপর হামলা করে তখন তারা রাজনীতি করতে পারে না। তাদেরকে কেউ রাজনীতি করার সুযোগ দেবে না। আওয়ামী লীগ ভুল স্বীকার না করলে জনগণ তাদের ক্ষমা করবে না।
বিগত সময়ে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে। আওয়ামী লীগ স্বাধীনতার চেতনাকে পুঁজি করে মানুষের অধিকার হরণ করেছে। বিগত সরকার যুবলীগ, ছাত্রলীগ করেছে তাদেরকেই পুলিশে, এনএসআইতে চাকরি দিয়েছ। মানুষের ওপর অত্যাচার, জুলুম করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা ও আছাদুজ্জামান কামালসহ সবাইকে বিচার করা হবে। শেখ হাসিনা ও কামালকে বিচারের জন্য দেশে আনা হবে। বিচারের মুখোমুখি হতে হবে তাদেরকে।
প্রেস সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আমিনুল ইসলাম, মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান, নিতাই গৌর সেবাশ্রমের সাধারণ সম্পাদক তরুণ ভৌমিকসহ স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।