1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

কালিগঞ্জে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ ‘র প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ২৬৩ বার পড়া হয়েছে
 সাতক্ষীরা  প্রতিনিধি:  কালিগঞ্জ উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ এবং ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার মধ্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এই প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। খেলায় জয়লাভ করে ইসলামী ছাত্রশিবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মোঃ নাজমুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, খেলাধুলার মাধ্যমে যেমন শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও খেলোয়াড়সুলভ মানসিকতার বিকাশ ঘটে। এসব গুণাবলি ধারণ করেই একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব। সমাজ ও রাষ্ট্রকে সুন্দরভাবে বিনির্মাণ করতে হলে সকল মানুষকে পারস্পরিক ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ নিয়ে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ গড়তে এবং সমাজকে উন্নতির শিখরে পৌঁছাতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এ ক্ষেত্রে বক্তারা তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুর রউফ।
কালিগঞ্জ উপজেলা  যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইউপি সদস্য জামাল ফারুক মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্রশিবিরের কালিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলাম, পশ্চিম শাখার সেক্রেটারি হাফেজ আবু সাদ, কালিগঞ্জ সরকারি কলেজ সভাপতি শাহরিয়ার হোসেন, কালিগঞ্জ উত্তর অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা টিম সদস্য রফিকুল ইসলাম রেজা, মোঃ সিরাজুল ইসলাম, শেখ নাজমুল হুদাসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।