1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিচয় শনাক্তে কাজ করে যাবো : ফারুক ই আজম

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে যেসব শহীদদের পরিচয় শনাক্ত করা যায়নি, তাদের শনাক্তের কাজ আমরা করে যাবো।
আজ সোমবার (০৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম নিয়ে করা সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ফারুক ই আজম বলেন, এরইমধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। এখনও অনেকের মরদেহের পরিচয় শনাক্ত বাকি আছে। যাদের পরিচয় শনাক্ত করা যায়নি তাদের শনাক্তে আমরা কাজ করে যাবো।
যাদের শনাক্ত করা হয়েছে তারা হলেন-শহীদ ফয়সাল সরকার, শহীদ পারভেজ বেপারী, শহীদ রফিকুল ইসলাম (৫২), শহীদ মাহিম, শহীদ সোহেল রানা, শহীদ আসানুল্লাহ, কাবিল হোসেন, রফিকুল ইসলাম (২৯)।
এছাড়া সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান ও সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ এবং শহীদ পরিবারের সদস্যরা।
রবিবার (৭ ডিসেম্বর) থেকে মরদেহ উত্তোলন ও শনাক্ত কার্যক্রম শুরু হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।