1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের ইন্তেকালে শোক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

তথ্যবিবরণী  : বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের সদস্য এবং তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিন গতকাল রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে খুলনা আঞ্চলিক তথ্য অফিস পিআইডির উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
মুন্সী জালাল উদ্দিন ১৮তম বিসিএস-এর মাধ্যমে ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি তথ্য সার্ভিসে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি গণযোগাযোগ অধিদপ্তর, বিজিবি, স্বাস্থ্য মন্ত্রণালয়, রাষ্ট্রপতির কার্যালয়, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, তথ্য অধিদফতরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।