1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

আলমডাঙ্গায় যুবককে গলায় বেল্ট পেঁচিয়ে হত্যা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গলায় বেল্ট পেঁচিয়ে অজ্ঞাত পরিচয়ে এক যুবককে (৪১) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আলমডাঙ্গা খাসকররা ইউনিয়ানের কায়েতপাড়া গ্রামের বিলের মাঠ থেকে ওই যুবকের মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।
নিহত ওই যুবকের পরিচয় জানা যায়নি। তবে তার পরনে ছিল নিল রঙের জিন্স প্যান্ট, সাদা রঙের গেঞ্জি, কালো রঙের হুডি ও নিল রঙের জ্যাকেট।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার কায়েতপাড়া গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওই যুবককে গলায় বেল্ট দিয়ে ফাঁস দিয়ে হত্যা করা হয়।
মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করবে বলে জানান ওসি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।