1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

কালিয়ায় প্রান্তিক জেলেদের মাঝে গরু বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া (নড়াইল) : নড়াইলের কালিয়া উপজেলায় প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরু বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২০২৫–২০২৬ অর্থবছরে “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প”-এর আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে এসব গরু (বকনা বাছুর) বিতরণ করা হয়।
বৃহস্পতিবার  (৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ৬০ জন নিবন্ধিত প্রান্তিক জেলের মাঝে গরু প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরু পালনের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) আবু রায়হান, উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মোমিন এবং কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)-এর উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দসহ উপকারভোগী প্রান্তিক জেলেরা।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ প্রান্তিক জেলেদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মাছ ধরার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমাতে সহায়ক হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।