1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

তালায় পোল্ট্রি ফার্মে আগুন, ২ লাখ টাকার ক্ষতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন তৈলকুপি গ্রামে এক অগ্নিকান্ডে একটি পোল্ট্রি ফার্মের ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত খামারির গোবিন্দ কুমার দাসের দাবি, পূর্বশত্রুতার জেরে কেউ পরিকল্পিতভাবে এই আগুন ধরিয়ে দিয়েছে।
গোবিন্দ কুমার দাস জানান, রাতে সবাই যখন ঘুমে, তখন হঠাৎ খামারে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের আসবাব ও খামারের সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। খবর পেয়ে আজ বুধবার সকালে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত মালিক অভিযোগ করে বলেন, “একটি চক্র পরিকল্পিতভাবে আমার ফার্মে আগুন ধরিয়ে দিয়েছে। আমি নিঃস্ব হয়ে গেছি।”
পাটকেলঘাটা থানা সূত্রে জানা গেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।